দারুণ সুস্বাদু নাসি গোরেঙ তৈরির সহজ রেসিপি - The News Lion

দারুণ সুস্বাদু নাসি গোরেঙ তৈরির সহজ রেসিপি

 


দি নিউজ লায়নঃ 

উপকরণ  

দুটি ডিম 

চা চামচের চার ভাগের এক ভাগ নুন  

কাপের তিন ভাগের এক ভাগ তেল  

কাপের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ মিহিকুচি  

একটি শুকনো লঙ্কা 

এক চা চামচ চিংড়ি পেস্ট  

এ চা চামচ ধনে গুঁড়ো  

আধ চা চামচ চিনি 

১০০ গ্রাম চিংড়ি (খোসা ছাড়ানো)  

এক কাপ সরু চাল  

এক টেবিল চামচ সয়া সস  

চারটি কচি পেঁয়াজ  

একটি শসা মিহি স্লাইস  

তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা  


প্রণালি  

প্রথমে দুটো ডিম আলাদা করে ভেজে একটি প্লেটে তুলে রাখুন। এর পর চিংড়ি পেস্টের সাথে একে একে শুকনো লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, চিনি, নুন ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ডিমের রোল স্লাইস করে কেটে আলাদা রেখে দিন। এর পর কড়াইয়ের তেলে তৈরি করা পেস্ট একটু লাল করে ভেজে তার মধ্যে রান্না করা ভাত আর চিংড়ির টুকরো দিয়ে নাড়িয়ে নিন। এবার পেঁয়াজকুচি, নুন দিন।  ভাতের রং বাদামি হয়ে আসলে একে একে ডিমের স্লাইস, কাটা কচি পেঁয়াজ, সয়া সস, পেঁয়াজ বেরেস্তা ও শসার টুকরো দিয়ে একটু নেড়ে নামিয়ে টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু নাসি গোরেঙ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.